অ্যাপল’র মূল্য দুই ট্রিলিয়ন ডলার

২০ আগষ্ট, ২০২০ ১৩:৩৯  
অনুমিত সময়ের আগেই, মাত্র দুই বছরে প্রথম মার্কিন কোম্পানি হিসেবে দুই ট্রিলিয়ন ডলারের কোম্পানিতে পরিণত হলো অ্যাপল। শেয়ারের দাম ১.২ শতাংশ বেড়ে বুধবার দিনের শুরুতে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি মূল্য পৌঁছে ৪৭৬.৭৮ ডলারে। আর তাতেই ২ লাখ কোটি ডলারের কোম্পানিতে পরিণত হয় অ্যাপল। অথচ কোম্পানির ভ্যালুয়েশন ১ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে স্টিভ জবসের হাতে গড়া এই প্রতিষ্ঠানের সময় লেগেছিল দীর্ঘ ৪২ বছর। কিন্তু করোনাতেও মাত্র ২১ সপ্তাহের মধ্যে নতুন উচ্চতায় পৌঁছলো অ্যাপল। এই মাইলফলকে পৌঁছানোর মধ্য দিয়ে আইফোন, ম্যাক কম্পিউটার আর অ্যাপল ওয়াচের প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাপল বিশ্বের সবচেয়ে দামি পাবলিক কোম্পানি হিসেবে নিজেদের অবস্থান আরও পোক্ত করল।